বিশ্বজুড়ে কুরআনের হাফেজদের জন্য সবচেয়ে বড় সম্মানের আসর আবার শুরু হলো।
মক্কার হেরেম শরীফ থেকে আজ ভেসে এলো তিলাওয়াতের এক অসাধারণ সুর—বিশ্বজুড়ে কুরআনের হাফেজদের জন্য সবচেয়ে বড় সম্মানের আসর আবার শুরু হলো।
সৌদি আরবের ইসলামিক বিষয়ক, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে মক্কায় শুরু হয়েছে "কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন মুখস্থ, তিলাওয়াত ও তাফসীর প্রতিযোগিতা"-র ৪৬তম আসর, যা পরিচালিত হচ্ছে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পৃষ্ঠপোষকতায়।
এবারের আসরে ইতিহাসের সবচেয়ে বড় অংশগ্রহণ দেখা যাচ্ছে—১৩৩টি দেশ থেকে ৩৩৪ জন পুরুষ ও নারী প্রতিযোগী অংশ নিচ্ছেন। প্রতিযোগিতা চলবে হিজরি ১৪৪৮ সালের রবিউল আউয়াল মাসের ৬ তারিখ পর্যন্ত।
এই আসরের একটি বিশেষ দিক হলো, প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের জন্য আলাদাভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে মক্কার হিলটন হোটেল ও কনভেনশন সেন্টারে, যেখানে পুরুষ বিভাগের ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান হবে সরাসরি মসজিদুল হারামে।
পাঁচটি ক্যাটাগরিতে বিভক্ত এই প্রতিযোগিতায় এবার পুরস্কারের অর্থমূল্য প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ—১ কোটি ২৬ লাখ ৬০ হাজার সৌদি রিয়াল।
তরুণ প্রজন্মকে কুরআন মুখস্থ, অনুধাবন ও চর্চায় উদ্বুদ্ধ করার পাশাপাশি এই আয়োজন কুরআনের সেবায় ও হাফেজদের সম্মানে সৌদি আরবের দীর্ঘদিনের প্রচেষ্টারই প্রতিফলন।
বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চতুর্থ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন।
#কুরআন_প্রতিযোগিতা #মক্কা #সৌদিআরব #হাফেজ


কোন মন্তব্য নেই