Ads 1 Heydar Benar Ads 728×90

বিদেশ থেকে মোবাইল আনলে বা পাঠালে করণীয়

বিদেশ থেকে মোবাইল আনলে বা পাঠালে করণীয় 


বাংলাদেশে বিদেশ থেকে আনা বা পাঠানো যেকোনো মোবাইল ফোন এখন থেকে নেটওয়ার্কে ব্যবহারের আগে অবশ্যই NEIR এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। রেজিস্ট্রেশন ছাড়া কোনো মোবাইল ফোন নেটওয়ার্কে সংযোগ পাবে না। তাই বিদেশে থাকা প্রবাসী থেকে শুরু করে দেশে থাকা ব্যবহারকারী সবাইকে এই নিয়ম সম্পর্কে সচেতন হতে হবে।

বিদেশ থেকে যাঁরা মোবাইল পাঠান

যে ব্যক্তি দেশে ফোনটি পাবেন তিনি বাংলাদেশে পৌঁছানোর পর মোবাইল ফোন চালু করে প্রথমে IMEI নম্বর যাচাই করবেন। এরপর নির্দিষ্ট সময়সীমার মধ্যে NEIR পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় পাসপোর্ট ভিসা বা ভ্রমণের প্রমাণ দরকার হবে যদি নিজে হাতে আনা হয়। আর উপহার হিসেবে পাঠানো হলে কাস্টমস বা কুরিয়ার সংস্থার দেওয়া বৈধ কাগজপত্র প্রয়োজন হবে।

যারা বিদেশ থেকে মোবাইল গ্রহণ করেন

ফোন কুরিয়ারের মাধ্যমে আসুক বা পরিচিত কারো মাধ্যমে আসুক মোবাইল হাতে পাওয়ার পর সঙ্গে সঙ্গে IMEI নম্বর যাচাই করা উচিত। *16161# ডায়াল করে IMEI যাচাই করুন। প্রয়োজন হলে BTRC এর হেল্পলাইন ১০০ নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেওয়া ভালো। ফোন পাওয়া মাত্র NEIR পোর্টালে প্রবেশ করে রেজিস্ট্রেশন করে ফেললে ভবিষ্যতে কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না।

রেজিস্ট্রেশনের সুবিধা

মোবাইল চুরি হলে বা হারিয়ে গেলে ট্র্যাক করতে অনেক সুবিধা পাওয়া যাবে। নকল বা চোরাই ফোন বন্ধ হয়ে যাবে। বিদেশ থেকে বৈধভাবে আনা ফোন নিশ্চিন্তে ব্যবহার করা যাবে এবং NEIR রেজিস্ট্রেশন করার জন্য কোনো অতিরিক্ত ফি দিতে হয় না।

যেসব বিষয় সতর্ক থাকা প্রয়োজন

ফোন পাওয়ার ৩০ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করা না হলে ফোনটি নেটওয়ার্কে আর কাজ করবে না। কুরিয়ারের মাধ্যমে ফোন এলে কাগজপত্র ঠিক না থাকলে রেজিস্ট্রেশনে সমস্যা হতে পারে। নকল বা ব্লকড IMEI দিলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে না।

শেষ কথা

প্রবাসীরা যাঁরা পরিবারকে মোবাইল পাঠান তারা এখন থেকেই পরিবারকে নতুন নিয়ম সম্পর্কে জানিয়ে দিন। ফোন পাঠানোর সময় প্রয়োজনীয় কাগজপত্র ঠিকভাবে পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা দেশে ফোনটি ব্যবহার করবেন তারা অবশ্যই ৩০ দিনের মধ্যে NEIR রেজিস্ট্রেশন করে নেবেন। এতে কোনো ঝামেলা থাকবে না এবং ফোন ব্যবহারও হবে নিরাপদ ও নিশ্চিন্ত।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.